মা বকা দেওয়ায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী - The News Lion

মা বকা দেওয়ায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী




দি নিউজ লায়ন ;  পড়া নিয়ে মা বকুনি দেওয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই স্কুল ছাত্রী। মৃত স্কুল ছাত্রীর নাম প্রিয়সি সূত্রধর(১৩)। বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুর যোগমায়া এলাকায়। পরে বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তারা তাদের জন্য পাঠায় পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ


জানা গিয়েছে, প্রিয়সির বাবা প্রদীপ সূত্রধর পেশায় পার্শ্ব শিক্ষক। মা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রিয়সি টিউশন পড়তে যায়নি। এনিয়েই তার মা তাকে বকাবকি করে। এদিকে ঘটনার পর আজ সকালে টিউশন পড়তে যায় সে। টিউশন পরে আসার পরই বাড়িতে কেউ না থাকার সুযোগে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। 


এদিকে তার বাবা কিছু বাদে বাড়িতে এসে দেখেন দরজা-জানলা সব বন্ধ। অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখেন মেয়ের ঝুলন্ত মৃতদেহ৷ এর পরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.